• ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশজুড়ে অভিযানে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার তেল উদ্ধার

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬
দেশজুড়ে অভিযানে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার তেল উদ্ধার

সিকারি ডেস্ক:: জ্বালানি তেলের অবৈধ মজুত ধরতে সারা দেশে অভিযান চালাচ্ছে সরকার। ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৬৪ জেলায় মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে অবৈধভাবে মজুত করা ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩টি মামলা করা হয়েছে, যার মধ্যে ১৬টিতে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়েছে। মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব তথ্য উপস্থাপন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

জ্বালানি বিভাগের উপস্থাপনায় বলা হয়, উদ্ধার করা জ্বালানি তেলের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার ডিজেল। এ ছাড়া ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন, ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রল উদ্ধার করা হয়েছে। অবৈধ মজুতকারীদের কাছ থেকে ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।