
সিকারি ডেস্ক:: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে কিশোরীকে ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৫ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে সাচনা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম সুফিয়ান (৩০)। তিনি জামালগঞ্জ থানাধীন সুজাতপুর গুচ্ছগ্রামের আবুল কাশেমের ছেলে। সোমবার (৬ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃত সুফিয়ানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, ধর্ষণের শিকার কিশোরী জামালগঞ্জ থানাধীন সুজাতপুর গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা। আসামি সুফিয়ানও একই এলাকার বাসিন্দা। গত বছরের ২১ নভেম্বর দুপুরে কিশোরী সুফিয়ানদের বসতঘর সংলগ্ন টিউবওয়েল থেকে পানি আনতে গেলে তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক বসতঘরে নিয়ে যান সুফিয়ান। এ সময় কাপড় দিয়ে ভিকটিমের হাত, পা ও মুখ বেঁধে ঘরের দরজা-জানালা বন্ধ করে তাকে ধর্ষণ করেন সুফিয়ান।
কিশোরী এ সময় কান্নাকাটি করলে সুফিয়ান তাকে বিয়ের আশ্বাস দেন এবং সেই সাথে ঘটনাটি কাউকে বললে হত্যার হুমকি দেন। ভিকটিম প্রাণের ভয়ে কাউকে কিছু বলেনি। পরবর্তীতে সুফিয়ান ভিকটিমকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার হুমকি দিয়ে তার বসতঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। কিছুদিন অবিবাহিত হওয়ার পর ভিকটিমের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে ভিকটিমের মা তাকে জিজ্ঞেসা করলে ভিকটিম তার মাকে সুফিয়ান কর্তৃক ধর্ষণের কথা জানায়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ এসব তথ্য নিশ্চিত করে বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে র্যাব সুফিয়ানকে গ্রেপ্তার করেছে।