
সিকারি ডেস্ক:: সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। রবিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এই চালানগুলো জব্দ করে।সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, সিলেটের বাংলাবাজার, তামাবিল, লবিয়া, প্রতাপপুর, মিনাটিলা, সোনারহাট, শ্রীপুর ও বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, চিনি, চা-পাতা, কম্বল, প্রসাধনী সামগ্রী ও মদ আটক করে। আটককৃত চোরাচালানী পশু ও পণ্যের বাজারমূল্য ৯৩ লাখ ৫০ হাজার ৩০ টাকা।
সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।