• ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিলাল হ ত্যা কা ণ্ড, সিলেট র‌্যাবের জালে কাউসার

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬
বিলাল হ ত্যা কা ণ্ড, সিলেট র‌্যাবের জালে কাউসার

সিকারি ডেস্ক:: বিলাল হত্যা মামলার আসামি কাউসার আলমকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন রাজারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।কাউসার দোয়ারাবাজার থানার দেওয়াননগর গ্রামের মশ্রব আলীর ছেলে।স্থানীয় সংবাদ

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ দুপুরে ভিকটিম বিলাল উদ্দিনের চাচাতো ভাই সেলিম মিয়া বিবাদী মশ্রব আলীর ধানের জমির আইলে ঘাস কাটতে গেলে তাকে মারধর করা হয়। এই ঘটনার বিচার চাইতে বিলাল উদ্দিন বিবাদীদের বাড়িতে গেলে সেখানে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। পরবর্তীতে বিলাল বাড়ি ফেরার পথে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ছাতক কৈতক হাসপাতাল এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৮ মার্চ রাত সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৯ । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে মামলার ১ নম্বর পলাতক আসামি কাউসার আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।