গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ছি’নতা’ইয়ের ঘটনায় আ’টক ১

sylhetcrimereport
প্রকাশিত May 20, 2026
গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ছি’নতা’ইয়ের ঘটনায় আ’টক ১

সিকারি ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দাড়ীপাতন এলাকায় ইসলামী ব্যাংকের এক এজেন্টের কাছ থেকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।মঙ্গলবার (১৯ মে) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে দাড়ীপাতন এলাকায় ইসলামী ব্যাংকের এক এজেন্টের কাছ থেকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়।মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. হিরা মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালী থানার খাদিম এলাকার বিআরটিসি মির মহল্লার বাসিন্দা।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত হিরা মিয়ার বিরুদ্ধে পূর্বে ডাকাতি ও দস্যুতার ৬টি মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।