• ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিপুল পরিমাণ ই’য়াবাসহ গ্রে’প্তার ১

sylhetcrimereport
প্রকাশিত মে ৩১, ২০২৬
সিলেটে বিপুল পরিমাণ ই’য়াবাসহ গ্রে’প্তার ১

সিকারি ডেস্ক:: সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আজ সোমবার (৩১ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল।

এসএমপি’র মিডিয়া সেল জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এএসআই মো. মনিরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ মহাজনপট্টি রোডে জনৈক ছত্তার মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবাসহ রাজ লাল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার রাজ লাল সিলেট নগরীর কাষ্টঘর এলাকার মৃত কৃষন লালের ছেলে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসএমপি’র মিডিয়া সেল।