
সিকারি ডেস্ক:: সিলেটে হাম কিংবা উপসর্গে গত ২৪ ঘণ্টায় কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে এই সময়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৬৯ জন। তাদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৬৫ জন রোগী ভর্তি আছে।
রবিবার (৩১ মে) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।
এদিকে, শনিবার (২৯ মে) পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৫৮ শিশু মৃত্যুবরণ করেছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছে ৪ জন। বাকিরা মারা গেছে হামের উপসর্গে।