• ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অপরাধ সি ন্ডি কে টে র হোতা লিটনকে ধরলো র‌্যাব

sylhetcrimereport
প্রকাশিত জুন ১, ২০২৬
অপরাধ সি ন্ডি কে টে র হোতা লিটনকে ধরলো র‌্যাব

সিকারি ডেস্ক:: সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে ৭ কেজি গাঁজাসহ ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত ১ জন ব্যক্তি গ্রেফতার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সোমবার (১ জুন) আনুমানিক সকাল সোয়া ১০টার দিকে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মো. লিটন মিয়া (৩৭)। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার চকপাড়া এলাকার মো. আক্কাছ আলীর ছেলে।

র‌্যাব জানায়, র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সোমবার (১ জুন) আনুমানিক সকাল সোয়া ১০টার দিকে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার সাচনা বাজার ফেরিঘাট সংলগ্ন একটি পাকা সড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। এসময় তাকে তল্লাশী করে হালকা বেগুনি রঙের একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ব্যক্তি ডিএমপি, উত্তরা পশ্চিম থানার ডাকাতির প্রস্তুতি এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।