• ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তাহিরপুরে হা’মলায় যুবক নি’হ ত, আ ‘ট ক ৯

sylhetcrimereport
প্রকাশিত জুন ১০, ২০২৬
তাহিরপুরে হা’মলায় যুবক নি’হ ত, আ ‘ট ক ৯

সিকারি ডেস্ক:: সুনামগঞ্জের তাহিরপুরে কেবিটি প্রেজেন্টস নোটিলাস নামে একটি হাউজবোটের লোকজনের হামলায় ভৈরবগামী মালবাহী নৌকার মালিকের ছেলে আমান উল্লাহ আমিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় হাউজবোটের মালিক ও তার স্ত্রীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে নিহতের পিতা বাদী হয়ে হাউজবোটটির মালিকসহ ১১ জনের নাম উল্লেখ করে ও ৩/৪ জনকে অজ্ঞাত রেখে মামলাটি দায়ের করেন।

নিহত আমিন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কলাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

নিহতের পিতা কামাল হোসেন বলেন, আমাকে আটক করে মারধর করেছে। আমার ছেলে নিখোঁজ হওয়ার পরও তারা নারী নির্যাতনের মামলা দেবে বলে হুমকি দেয়। তাদের হাত না কি অনেক লম্বা। আমি ন্যায়বিচার চাই।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সুশংকর পাল জানিয়েছেন, হাউজবোটটি তাহিরপুর থানার পুলিশ জব্দ করেছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলায় আটককৃতদের আদালত পাঠানো হবে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাতারী এলাকায় হাউজবোটের ১০-১৫ জন লোক মালামাল পরিবহনকারী নৌকার ওপর হামলা চালান। এ সময় নৌকায় থাকা সবাই রক্তি নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে ওঠেন। এর পর থেকে আমান উল্লাহ আমিন নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বিকেলে তার লাশ রক্তি নদীতে ভেসে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।