• ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে মায়ের হ*ত্যা কারী ছেলে, সহযোগিতার অ ভি যো গে গ্রে প্তা র নাতি

sylhetcrimereport
প্রকাশিত জুন ১০, ২০২৬
নাটোরে মায়ের হ*ত্যা কারী ছেলে, সহযোগিতার অ ভি যো গে গ্রে প্তা র নাতি

সিকারি ডেস্ক:: নাটোরের সিংড়া উপজেলায় বৃদ্ধাকে গলা টিপে হত্যার অভিযোগে ছেলে ও নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সিংড়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া এলাকা থেকে মারিয়া বেগমের (৭৫) বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, গত শনিবার নিহত মারিয়া বেগমের মেয়ে মর্জিনা বেগম সিংড়া থানায় মায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল মরদেহ উদ্ধারের পর নিহতের ছেলে জনাব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে জনাব আলী তার মাকে হত্যার কথা স্বীকার করেন।

তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে জনাব আলী তার মাকে গলা টিপে হত্যা করেন। হত্যার পর মরদেহ বাড়ির পাশের একটি টয়লেটে লুকিয়ে রাখা হয়। কয়েকদিন পর মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে ছেলে আলামিনের সহযোগিতায় গত বৃহস্পতিবার রাতে মরদেহ বস্তাবন্দী করে পাশের একটি ডোবায় ফেলে দেন। পরবর্তীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়।

পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্তে নেমে ঘটনার রহস্য উদঘাটন করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।