• ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে চকোলেট নিয়ে ধরা পড়লেন দেলোয়ার

sylhetcrimereport
প্রকাশিত জুন ১৩, ২০২৬
সিলেটে চকোলেট নিয়ে ধরা পড়লেন দেলোয়ার

সিলেটের কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন রাস্তা থেকে চকোলেটের বড় চালানসহ ধরা পড়লেন দেলোয়ার হোসেন (৪০)।শনিবার (১৩ জুন) বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শুক্রবার তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দেলোয়ার নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার সরাপাড়া এলাকার সিদ্দিক মিয়া ও রেজিয়া বেগমের ছেলে। বর্তমানে তিনি নগরীর দক্ষিণ সুরমা থানার বলদী এলাকার শাহাব উদ্দিনের ভাড়াটিয়া।

গত বৃহস্পতিবার রাতে হুময়ুলন রশীদ চত্বর থেকে কদমতলী বাস টার্মিনালগামী রাস্তায় একটি ভ্যানে ১৬টি প্লাস্টিকের বস্তা নিয়ে যাচ্ছিলেন দেলোয়ার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই বস্তাগুলো তল্লাশি চালিয়ে ১ হাজার ২০ পিস ভারতীয় চকোলেটের চালান জব্দ করে দক্ষিণ সুরমা থানাপুলিশ। এই চকোলেটের বাজারমূল্য ধরা হয়েছে ৩ লাখ ৪৬ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজরুল আলম।