এসএমপির ডিবির অভিযানে ,চো*রাইকৃত ৫ সিএনজিসহ গ্রে*ফতার ২

sylhetcrimereport
প্রকাশিত June 23, 2026
এসএমপির ডিবির অভিযানে ,চো*রাইকৃত ৫ সিএনজিসহ গ্রে*ফতার ২

সিকারি ডেস্ক:: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চোরাইকৃত পাঁচটি সিএনজি অটোরিকশাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের মোমিনখলা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় জাহেদুল ইসলাম (দারোগা বাড়ি)-এর বাড়ির সামনে থেকে পুরোনো সিএনজি অটোরিকশার ইঞ্জিন নম্বর অস্পষ্ট এবং বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় তিনটি চোরাইকৃত সিএনজি উদ্ধার করা হয়।

অভিযানে চোর চক্রের সদস্য হিসেবে আব্দুস শহীদ (৩৪), পিতা-মৃত আব্দুল জলিল, সাং-সোনাসার, জকিগঞ্জ, সিলেট (বর্তমানে মোমিনখলা, দক্ষিণ সুরমা) এবং মো. আদিল হোসেন (৩৫), পিতা-আলাউদ্দিন, সাং-চাঁনগ্রাম, বড়লেখা, মৌলভীবাজার (বর্তমানে দক্ষিণ সুরমা, সিলেট)কে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে আরও দুটি পুরোনো সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এসব সিএনজির ইঞ্জিন নম্বর অস্পষ্ট এবং বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় ছিল।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৬, তারিখ-২৩ জুন ২০২৬; ধারাসমূহ- ৩৭৯/৪১৩/৩৪ পেনাল কোড।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।