
সিকারি ডেস্ক:: কোম্পানীগঞ্জে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাবেরী মেহেদী ও কিটকাট চকলেটের চালানসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান ও ২টি নৌকা জব্দ করা হয়।
শনিবার (২৭ জুন) রাত ৩টায় উপজেলার গৌরিনগর গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে আটক নাম রুবেল মিয়া (২৪) গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর গ্রামের সেলিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল সদস্য অভিযান চালিয়ে দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রামের প্রাইমারী স্কুলের সামনে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানসহ রুবেলকে আটক করে।
এ সময় তারা নৌকা থেকে কাভার্ড ভ্যানে চোরাই পণ্য লোড করা হচ্ছিল। তখন পুলিশ দেখে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সময় রুবেল মিয়াকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান অভিযানে ৮০ বস্তা জিরা, কয়েকশ’ কার্টুন কাবেরী মেহেদী ও ১৮ কার্টন কিটকাট চকলেট আটক করা হয়।
এসময় এগুলো বহনের সাথে জড়িত একটি কাভার্ড ভ্যান ও দুাইটি নৌকা আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মুল্য ৭৫ লক্ষ টাকা।
এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।