• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গোলাপগঞ্জে মা দ ক বিক্রি বন্ধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ১, ২০২৬
গোলাপগঞ্জে মা দ ক বিক্রি বন্ধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিকারি ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে মাদক বিক্রি রোধ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।সিলেট জেলা খবর

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই স্মারকলিপি পেশ করেন উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি গ্রামবাসী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের মসজিদের পেছনে ও খাসিখাল ব্রীজের পাশে বর্তমান (গোলাপগঞ্জ মডেল থানার), পাশের রাস্তায় দীর্ঘদিন থেকে আশংকাজনক ভাবে মাদক বিক্রি বৃদ্ধি পাচ্ছে। মাদকের এই সহজলব্যতসর কারণে এলাকার উঠতি বয়সী তরুন ও যুব সমাজ মারাত্মক সবংসের দিকে দাবিত হচ্ছে। মাদক বিক্রি বৃদ্ধির ফলে এলাকায়া চুরি, ছিনতাই, পারিবারিক অশান্তি সৃষ্টিসহ বিভিন্ন ধরণের সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪জুন টিকরবাড়ি গ্রামে মাদক বিক্রি করতে বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে জাকির নামে টিকরবাড়ি গ্রামের এক যুবক মারাত্মক আহত হয়। এ ঘটনার পর গোলাপগঞ্জ মতেল থানায় (মাৃলা নং ১৪/২৬) দায়ের করা হয়।

স্বারকলিপিতে ৫দফা দাবির মধ্যে রয়েছে এলাকায় ৃাদক বেচা-কেনা ও সেবনের সাথে জড়িতদের চিহ্নিত করে আিনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, মাদক ব্যবসায়ীদের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতসয় আনা, টিকরবাড়ি মসজিদের পেছন ও খাসিখাল ব্রীজের আশপাশ পুলিশী টহল, নজরদারি বৃদ্ধি, ও স্কুল-কলেজ এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাদকের কুপল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মাদকাসক্তদের পূড়ণবাসন করে সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি জানানে হয়।

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন টিকরবাড়ি গ্রামের মোতয়াল্লি হাফিজ মাওলানা আব্দুল গফফার, মুরব্বি আব্দুল জলিল পাখি, আব্দুল কাদির, নুরুদ্দীনসহ প্রায় শতাধিক লোকজন।