• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গোয়াইনঘাটে ই য়া বা সহ দুই মা দ ক কারবারি গ্রে ফ তা র

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ৬, ২০২৬
গোয়াইনঘাটে ই য়া বা সহ দুই মা দ ক কারবারি গ্রে ফ তা র

সিকারি ডেস্ক::  সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বাউরবাগ হাওর এলাকার মোঃ সুলতানের ছেলে মোঃ মজনু (২৮) এবং একই এলাকার আব্দুল খালিকের ছেলে মোঃ জলিল (২৯)। গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ হাজার ৪০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের দিক-নির্দেশনায় এসআই (নিরস্ত্র) রুবেল দাস একদল পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ হাওর (বাংলাবাজার) এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।