• ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রিকাবীবাজার থেকে গৃহবধূ ধ র্ষ ণ মামলার আসামি গ্রে ফ তা র

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ৯, ২০২৬
রিকাবীবাজার থেকে গৃহবধূ ধ র্ষ ণ মামলার আসামি গ্রে ফ তা র

সিকারি ডেস্ক:: সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে সিলেট নগরীর রিকাবীবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।
গ্রেফতারকৃত মো. হাবিব (৩৫) সুনামগঞ্জ সদর উপজেলার শেখেরগাঁও এলাকার করম আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৯’র মিডিয়া শাখা এ তথ্যটি নিশ্চিত করে।

সূত্রে জানা যায়, ভিকটিম একই এলাকার বাসিন্দা। হাবিব ভিকটিমের স্বামীর খালাতো ভাই হওয়ায় তিনি প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন।
ঘটনার দিন গত ১৮ জুন গভীর রাতে ভিকটিমের স্বামী কর্মসূত্রে বিশ্বনাথে এবং শ্বশুর কোম্পানীগঞ্জে অবস্থান করছিলেন। এ সময় ভিকটিম তার শাশুড়িসহ বাড়িতে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে হাবিবসহ কয়েকজন ভিকটিমের বাড়িতে এসে তার নাম ধরে ডাকলে দরজা খুলতেই হাবিব তাকে জোরপূর্বক ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় অন্য সহযোগীরা ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেয়।

পরে রাত ৩টার দিকে ভিকটিমের শাশুড়ি শব্দ পেয়ে ঘর থেকে বের হলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভিকটিম তার শাশুড়িকে ঘটনাটি জানান।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-৪২) দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারে র‍্যাব-৯ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ও সিপিএসসি সিলেটের যৌথ দল সিলেট নগরের রিকাবিবাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি হাবিবকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।