• ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ওয়ারেন্টভুক্ত আসামি মামুন গ্রেফতার

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ১০, ২০২৬
সিলেটে ওয়ারেন্টভুক্ত আসামি মামুন গ্রেফতার

সিকারি ডেস্ক::সিলেট নগরীর থেকে মামুনুর রশীদ মামুন নামে এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯জুলাই) রাতে নগরী মিরাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মামুনুর রশীদ মামুন সিলেট মহানগরীর কোতোয়ালী থানার অন্তর্গত মিরাবাজার (বাসা নং উদ্দীপন (১৮/১ চন্দনীটুলা) এলাকার আব্দুল করিমের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।

জানা যায়, কোতোয়ালী মডেল থানাধীন মীরাবাজার এলাকায় ময়লা-আবর্জনা ও পয়োনিষ্কাশনের নোংরা পানি ফেলে পরিবেশ দূষণ এবং প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে প্রেক্ষিতে গত ১ জুলাই সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই গ্রেফতারী ওয়ারেন্টটি ইস্যু করা হয়েছে। ফৌজদারী কার্যবিধির ৭৫ ধারা মোতাবেক এই ওয়ারেন্ট জারি করা হয়।

ওয়ারেন্টে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবিলম্বে আসামিকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। মামলার বিবরণীতে নন-এফআইআর নম্বর ১৩২৬ তারিখ ৫জুন ২০২৬ইং এবং এনজিআর নম্বর ২৮/২৬ উল্লেখ রয়েছে।