দৌড়ে পালাতে গিয়ে র‌্যাবের হাতে ধরা পড়লেন নয়ন

sylhetcrimereport
প্রকাশিত July 14, 2026
দৌড়ে পালাতে গিয়ে র‌্যাবের হাতে ধরা পড়লেন নয়ন

সিকারি ডেস্ক:: সুনামগঞ্জ থেকে ২৪ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল পৌণে ৭টার দিকে সদর থানাধীন পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মাঠগাঁও এলাকার সোনা মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৪৫)।

র‌্যাব-৯ জানায়, র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৪ জুলাই) আনুমানিক সকাল পৌণে ৭টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার পৌরসভাস্থ ট্রাফিক পয়েন্ট থেকে কাজির পয়েন্টগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তখন তিনি স্বীকার করেন যে, তার হেফাজতে বিদেশি মদ রয়েছে। পরবর্তীতে তার সঙ্গে থাকা একটি খাকি রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদ জব্দপূর্বক সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’