
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নের বলেশ্বর গ্রামে জমিতে হালচাষ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।বুধবার (২২ জুলাই)১১ টায় কৃষক তাজ উদ্দীন এবং তার ভাইদের জমিতে প্লেইট ট্রাক্টর নিয়ে হাল চাষ করতে গিয়ে প্রতিপক্ষ ইকবাল হোসেন গংদের হামলায় ৫ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, রুবেল আহমদ, তাজ উদ্দীন
লুতফুর মিয়া, মইন উদ্দিন, সমর আলী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
সরেজমিনে গিয়ে ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, তাজ উদ্দীন ও তার পরিবারের সঙ্গে একই গ্রামের ইকবাল হোসেন গংদের মধ্যে গরু চুরি ও জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়েও সমাধান হয়নি। গত কয়েকমাস পূর্বে তাজ উদ্দীনের গৃহপালিত গরু চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত গোয়াইনঘাট সিলেটে মামলা দেন তাজ উদ্দীনের চাচা সমর আলী।বর্তমানে ওই মামলা আদালতের মাধ্যমে পিবিআইয়ে তদন্তাধীন রয়েছে।গরু চুরির ওই মামলা কে কেন্দ্র করে তাজ উদ্দীন,আব্দুস শুক্কুর ও তাদের চার পাঁচটি পরিবারের পৈত্রিক সূত্রে পাওয়া সাড়ে ৮ একর জমি ভোগ দখল ও চাষাবাদে বাধা দিয়ে আসছেন ইকবাল আহমদ গংরা।
তাজ উদ্দীন জানান,আদালতে গরু চুরির মামলা দেওয়ায় ইকবাল হোসেন, গিয়াস উদ্দিন, ফরিদ উদ্দিন গংরা মামলা তুলে আনার জন্য হুমকি দিয়ে আসছে।বুধবার সকাল ১১ টায় প্লেইটের হালের ট্রাক্টর নিয়ে জমিতে হাল চাষে গেলে প্রতিপক্ষরা দেশীয়৷ অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হামলায় ৫ জন আহত হন এবং হালচাষের জন্য নেওয়া প্লেইট হালের ট্রাক্টর নিয়ে যায়।
ভুক্তভোগী কৃষকের ভাষ্য,পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সে ও তার পরিবারের জীবন এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তাজ উদ্দীন বাদী গোয়াইনঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অস্বীকার করে ইকবাল হোসেন বলেন,তাদের রেকর্ডীয় ৪০ শতক জমি তাজ উদ্দীন ও আব্দুস শুক্কুর গংদের দখলে।ওই জমিতেই বাধা দিয়েছি তাদের অন্য জমিতে দেয়নি।এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েও সমাধানে রাজি হয়নি তারা।তাদের প্লেইট হাল চাষের ট্রাক্টর নেয়নি এটি পুলিশের মাধ্যমে মেম্বারের জিম্বায় রাখা আছে।
গরু চুরির মামলা তুলে না আনাতেই তাদের জমিতে হালচাষে বাধা ও হামলা নিয়ে জানতে চাইলেই তিনি বলেন,গরু চুরি নিয়ে আদালতে মামলা দিছে সেই মামলা আদালতেই মোকাবিলা করবো।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওমর ফারুক বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।