
সিকারি ডেস্ক:: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে তাওহীদ নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ২০নং ওয়ার্ডের সাবগ্রাম রেলগেট সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদ ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। মিজানুর রহমান বগুড়া জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি ও সাবগ্রাম এলাকার ডেকোরেটর ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সাবগ্রাম রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয় তাওহীদ। এ সময় স্থানীয়র তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।