নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি

sylhetcrimereport
প্রকাশিত July 25, 2026
নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি

সিকারি ডেস্ক:: সিলেট নগরীতে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা দাবির প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এসএমপি সূত্রে জানা গেছে, ০১৮৭০৩৭০৯৩৫ নম্বর থেকে একটি প্রতারক চক্র কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে অর্থ দাবি করছে।

তবে পুলিশ নিশ্চিত করেছে, ব্যবহৃত নম্বরটি প্রকৃতপক্ষে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নয়, এটি সম্পূর্ণ ভুয়া।

এ ধরনের ফোনকল বা বার্তা পাওয়ার পর কেউ যেন বিভ্রান্ত না হন এবং কোনো অবস্থাতেই আর্থিক লেনদেনে সম্পৃক্ত না হন, সে বিষয়ে সতর্ক করেছে পুলিশ। পাশাপাশি কেউ এমন প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মজরুল আলম জানান, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড ঠেকাতে ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।