নবগঠিত যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে খাদিমনগর ও টুকেরবাজার ইউনিয়নের আনন্দ মিছিল উদ্যাপন

sylhetcrimereport
প্রকাশিত September 25, 2026
নবগঠিত যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে খাদিমনগর ও টুকেরবাজার ইউনিয়নের আনন্দ মিছিল উদ্যাপন

সিকারি ডেস্ক::  সিলেট সদর উপজেলার খাদিমনগর ও টুকেরবাজার ইউনিয়নে নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খাদিমনগর ও টুকেরবাজার ইউনিয়ন শাখা যুবদলের উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নবগঠিত জেলা ও মহানগর যুবদল কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু সাইদ শাহিন, শহিদ হোসেন টিটু, মো. মহির উদ্দিন, সাবেক সিলেট জেলা তথ্য, যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম সাজু, সাবেক সিলেট জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কমরান, সিলেট জেলা যুবদল নেতা মইন উদ্দিন মেম্বার, স্বপন আহমদ, সাইফুল ইসলাম, কুদ্দুস মেম্বার, জিল্লুর রহমান মেম্বার, হারুন রসিদ, মিরাজ আহমদ, নাজমুল হাসান রিপন মিয়া, সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন, রাজন আহমদ রাজু, আনসার আলী, হাফিজুর রহমান, কুতুবউদ্দিন ও আনোয়ার হোসেনসহ যুবদলের অসংখ্য নেতাকর্মী।

মিছিলকে ঘিরে খাদিমনগর ও টুকেরবাজার ইউনিয়ন নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তারা নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদল কমিটির নেতৃত্বকে স্বাগত জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।