এক বছর পর কন্যার ছবি প্রকাশ করলেন নীলয় আলমগীর

sylhetcrimereport
প্রকাশিত November 27, 2026
এক বছর পর কন্যার ছবি প্রকাশ করলেন নীলয় আলমগীর

সিকারিডেস্ক:: প্রথম জন্মদিন উপলক্ষে কন্যাসন্তান রুশদা মাইমানাহর ছবি প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর। জন্মের পর দীর্ঘ এক বছর মেয়েকে সামাজিক যোগাযোগমাধ্যমের আড়ালে রাখলেও প্রথম জন্মদিনে প্রকাশ করা এই ছবি ঘিরে ভক্ত ও সহকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

২০২৫ সালের ২৭ নভেম্বর রাতে নীলয় আলমগীর ও তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদির ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান রুশদা মাইমানাহ। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি।

কন্যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুক ও ইনস্টাগ্রামে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছে ছোট্ট রুশদা। মন্তব্যের ঘরে অনেকেই তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছেন।