দলদলি চা বাগানের ছাত্রলীগ কর্মী খুন, ঘাতক আটক

sylhetcrimereport
প্রকাশিত April 16, 2025
দলদলি চা বাগানের ছাত্রলীগ কর্মী খুন, ঘাতক আটক

সিকারি প্রতিবেদক:: সিলেট নগরীর দলদলি চা-বাগানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তুষার নামক এক কর্মীকে ছুরিকাঘাত করে খুন হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে পুর্ব শত্রুতার সূত্রপাতে এই ঘটনা ঘটেছে। নিহত তুষার আহমদ চৌধুরী (১৯) নগরীর রায়নগর এলাকার বাসিন্দা।

জানাযায়, সদর উপজেলা খেলার মাঠে কয়েকদিন থেকে মেলা চলছে। মাঠের পিছনে দলদলি চা বাগানের প্রবেশ মুখে ২০/২৫ জন যুবক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে। হঠাৎ তুষার কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহত তুষার সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা’র অনুসারী।

এ ঘটনায় আহমেদ জাবেদ নামক আরেক ছাত্রলীগ কর্মীকে আম্বরখানার বড়বাজারের একটি বাসা থেকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

এব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান ,হত্যাকান্ডের ঘটনায় একজনকে আটক করেছি , সে বর্তমানে আমাদের হেফাজতে আছে । জিঞ্জাসাবাদ চলছে।