এনসিপি’র পোস্টার ছেঁড়ায় সিসিকের ৩কর্মী ব র খা স্ত

sylhetcrimereport
প্রকাশিত July 22, 2025
এনসিপি’র পোস্টার ছেঁড়ায় সিসিকের ৩কর্মী ব র খা স্ত

পতীকী ছবি

সিকারি ডেস্ক:: সিলেটে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) পোস্টার ছেঁড়ার ঘটনায় সিটি কর্পোরেশনের তিন কর্মীকে বহিস্কার করা হয়েছে। সোমবার (২১ ‍জুলাই) সন্ধ্যায় সিসিক’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৫ জুলাই ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশকে সামনে রেখে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় সাঁটানো একটি পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের দু’জন শ্রমিক ও একজন সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার ও মোশাররফ এবং একই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি।

এ ঘটনা অধিকতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত, ২০ জুলাই রবিবার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এক শ্রমিক এনসিপি এর পোস্টার ছিঁড়ে ফেলে।

খবর পেয়ে রাতেই শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকিকে বহিষ্কার করা হয়। এ ঘটনা অধিকতর তদন্তে সোমবার তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।