সাদাপাথর লুটে প্রশাসনের যোগসাজশ রয়েছে:পরিবেশ উপদেষ্টা

sylhetcrimereport
প্রকাশিত August 17, 2025
সাদাপাথর লুটে প্রশাসনের যোগসাজশ রয়েছে:পরিবেশ উপদেষ্টা

সিকারি ডেস্ক::   সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগসাজশ ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, এবার সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসনের নিশ্চয়ই যোগসাজশ ছিল।

তাহলে এখন তারা কীভাবে বের করতে পারে যে পাথরগুলো কোথায়? আবার নীরবতাও ছিল। তারা হয়তো অতটা ঝুঁকি নিতে পারছিল না।