
সিকারি ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দিতে স্ত্রী রুবিনা বেগম (২৮) কে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী আলী আহমদ কে আসামি করে থানায় মামলা হয়েছে। রোববার(২১সেপ্টেম্বর)রাতে নিহতের পিতা আব্দুল হান্নান মেয়ের স্বামী আলী আহমদ কে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা করেন।
সোমবার(২২সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে আসামি আলী আহমদ কে কারাগারে পাঠানো হয়েছে।স্থানীয়রা জানান,আলী আহমদ ও রুবিনার দম্পতির ঘরে তামিম (৮) তাহমিদ (৬) ও তাওহিদ (৪) বছরের তিন টি ছেলে সন্তান রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহুর লাল দত্ত বিষয়টি জানিয়েছেন।
এর আগে (২০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া মোকাম মহল্লা গ্রামে বসত ঘরে স্ত্রী কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে আলী আহমদ।স্থানীয়দের দাবী আলী আহমদ গত কয়েক মাস ধরে মানসিক রোগে আক্রান্ত।শনিবার দুপুর দুই টার দিকে তার ঘরে চিৎকার শুনে দৌড়ে আসেন স্থানীয়রা।ঘরে এসেই দেখতে পায় দাঁড়ালো দ্যা দিয়ে স্ত্রী কে কুপিয়ে হত্যা করে দ্যা হাতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে।লোকজন তাকে আটকাতে চাইলে তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে এবং সে নিজে নিজেই তার হাতে থাকা দ্যা দিয়ে হাতে পায়ে কুপিয়ে জখম করে। বিভিন্ন কৌশলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো কবীর হোসেন, এসআই জহুর লাল দত্ত সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে আহত অবস্থায় ঘাতক স্বামীকে হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠায়।পরে নিহত রোবেনা বেগমের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে নিহতের পিতার বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহুর লাল দত্ত বলেন,স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে আলী আহমদ তার স্ত্রী কে দ্যা দিয়ে কুপিয়ে হত্যা করে।এ ঘটনায় নিহতের পিতা আব্দুল হান্নান তার মেয়ের স্বামী আলী আহমদ কে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা করেন।আসামি আলী আহমদ কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।