• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফে*নসিডিলসহ গ্রে*প্তার সিলেটের দুইজন

sylhetcrimereport
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫
ফে*নসিডিলসহ গ্রে*প্তার সিলেটের দুইজন

সিকারি ডেস্ক::  র‌্যাবের অভিযানে ২৯৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুন্নাছগাঁও গ্রামের মো. দুলাল মিয়া (৪০) এবং গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও গ্রামের মো. তুহিন হোসেন (২৫)। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

র‌্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুহেলপুর বাজার এলাকায় অবস্থান করছিল র‍্যাবের একটি দল। এ সময় তারা গোপন সূত্রে খবর পায়, সদর থানার বুধল ইউনিয়নের হাটিহাতা এলাকায় সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের একটি হোটেলের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে রাত ১২টা ১০ মিনিটের দিকে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন র‌্যাব সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হন এবং একজন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছে থাকা তিনটি কাঁধের ব্যাগ থেকে মোট ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়

র‌্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত ফেনসিডিল তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।