
সিলেটের চালিবন্দর থেমে শামীম আহমদ রুবেল (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।শুক্রবার (১৩ মার্চ) সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, বৃহস্পতিবার বিকাল পৌণে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চারিয়ে নগরীর কোতোয়ালী থানার চালিন্দরস্ত আয়ান অটোসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শামীম আহমদ রুবেল সুনামগঞ্জের ছাতক থানার চাঁনপুর গ্রামের মৃত আপ্তর হোসেন ও সাফিয়া বেগমের ছেলে।এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ২৯) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।