
সিকারি ডেস্ক:: সিলেটের জাফলংয়ে অসুস্থ হয়ে শ্যামা চরণ দাস (৪৫) নামের এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। সোমবার (ঈদের তৃতীয় দিন) দুপুর আনুমানিক ২টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনাটি ঘটে।
মৃত শ্যামা চরণ দাস পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে। তিনি অষ্ট লাল দাসের ছেলে। তবে জীবিকার তাগিদে তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার মামারবাজার এলাকার লাখেরপাড়ে অস্থায়ীভাবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শ্যামা চরণ দাস। এ সময় আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।