• ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদে অভিযান: যৌথবাহিনীর তৎপরতায় জরিমানা

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদে অভিযান: যৌথবাহিনীর তৎপরতায় জরিমানা

সিকারি ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ভোজ্য তেল মজুদের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহরের সেন্ট্রাল রোড এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় সাড়ে আট হাজার লিটার ভোজ্য তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন। এ সময় র‍্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মুনাফা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় প্রশাসন আরও সতর্ক করে জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।