
সিকারি ডেস্ক:: সুনামগঞ্জ জেলার ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ২৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৯ জন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে গ্রামের অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়।
বিস্তারিত আসছে….