
সিকারি ডেস্ক:: সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বাংলাদেশি ও ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এই অভিযান চালানো হয়। অভিযানে সীমান্ত দিয়ে পাচারের সময় বিভিন্ন প্রকার ভারতীয় ও বাংলাদেশি অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক ও অস্ত্রসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে বিজিবির কঠোর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত অবৈধ মালামালগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শুল্ক (কাস্টমস) কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে