• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউপি নির্বাচন চেয়ারম্যান প্রার্থীদের আয়কর রিটার্ন সনদ বাধ্যতামূলক

sylhetcrimereport
প্রকাশিত জুন ১৭, ২০২৬
ইউপি নির্বাচন চেয়ারম্যান প্রার্থীদের আয়কর রিটার্ন সনদ বাধ্যতামূলক

সিকারি ডেস্ক:: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীদের বার্ষিক আয়কর রিটার্ন দেওয়ার প্রমাণপত্র (পিএসআর) দেখাতে হবে। না হলে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না।

২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আয়কর রিটার্ন সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এত দিন শুধু পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হয়।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।