• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখা সী’মান্তে ভা’রতীয় নাগরিক আ’টক

sylhetcrimereport
প্রকাশিত জুন ১৮, ২০২৬
বড়লেখা সী’মান্তে ভা’রতীয় নাগরিক আ’টক

সিকারি ডেস্ক:: মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশের সীমানার ভেতর থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ জুন) রাতে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. আলী হুসেন (৩২)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের সাব উদ্দিনের ছেলে।

এ সময় তল্লাশি চালিয়ে বিজিবি তার কাছ থেকে ভারতীয় নির্বাচন কমিশন প্রদত্ত পরিচয়পত্র, ভারতীয় ট্যাক্স পেমেন্ট কার্ড ও আধার কার্ড উদ্ধার করেছে।

বিজিবি জানিয়েছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপির আওতাধীন এলাকায় ভারতীয় নাগরিকের অবৈধ অনুপ্রবেশের সংবাদের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ১৩৮৯/এম থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড নামক স্থান থেকে মো. আলী হুসেনকে আটক করে বিজিবি।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাওয়া ভারতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্র যাচাই করে বিজিবি নিশ্চিত হয় তিনি ভারতীয় নাগরিক এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন।

জিজ্ঞাসাবাদে আলী হুসেন বিজিবিকে জানিয়েছেন, মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, আলী হুসেন যে ভারতীয় নাগরিক তা নিশ্চিত হওয়া গেছে। বিজিবির কাছে তিনি এটি স্বীকারও করেছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।