জগন্নাথপুরে ২ মাদক কারবারি গ্রেফতার

sylhetcrimereport
প্রকাশিত July 21, 2026
জগন্নাথপুরে ২ মাদক কারবারি গ্রেফতার

সিকারি ডেস্ক:: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশি অভিযানে গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের পুলিশ পাহাড়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২০ জুলাই (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হবিবপুর (আশিঘর) এলাকার জননী স্টোরের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— হবিবপুর (আশিঘর) গ্রামের আফু মিয়ার ছেলে মোঃ শিপু মিয়া (৪০) এবং জালালপুর গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে মোঃ হাবিবুর রহমান (৩৫)।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (মামলা নং-১৬, তারিখ: ২১ জুলাই, ২০২৬) রুজু করা হয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে জগন্নাথপুর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এই অলআউট অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।