
সিকারি ডেস্ক:: সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশনা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়।