সিকারি ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ এলাকায় এনসিপির অনুষ্ঠানস্থল থেকে ফেরার পথে জাতীয় নাগরিক পাটির উত্তরাঞ্চলের মূখ্য সম্বন্বয়ক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল আনুমানিক পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এনসিপির নেতাকর্মীদের শহীদ পরিবারের সদস্যদের সাথে একটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান শেষ করে হেতিমগঞ্জ বাজারে দুপুরে খাবারের জন্য রওয়ানা দেন। এসময় অনুষ্ঠানস্থল থেকে বের হলে আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলা গেইটস্থ নূর ম্যানশনের সামনে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সম্বন্বয়ক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এসময় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায় নি।
এর আগে দুপুরে কর্মসূচিতে যোগ দেওয়ার সময় ভুয়া স্লোগান দেন নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ৭ শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রথমেই মাইক হাতে সভা পরিচালনা শুরু করেন উত্তরাঞ্চলের মূখ্য সম্বন্বয়ক সারজিস আলম। এতে প্রথমে বক্তব্য দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
এদিকে, গোলাপগঞ্জের অনুষ্ঠান শেষ করে পরবর্তীতে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কানাইঘাটে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী।

