সিকারি ডেস্ক:: ঢাকায় গ্রেফতার হওয়ার পর রাতেই সিলেটে আনা হয় সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে। পরদিন তোলা হয় সিলেটের আদালতে। আদালত চত্ত্বরে গাড়ি থেকে নেমে পুলিশের ব্যাপক নিরাপত্তা বেষ্টনীতে এজালাস পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাকে।
ঢাকায় গ্রেফতার হওয়ার পর রাতেই সিলেটে আনা হয় সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে। পরদিন তোলা হয় সিলেটের আদালতে। আদালত চত্ত্বরে গাড়ি থেকে নেমে পুলিশের ব্যাপক নিরাপত্তা বেষ্টনীতে এজালাস পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাকে।
আর ঠিক তখনি গাড়ি থেকে নেমে এজালাস পর্যন্ত হাসিমুখে যান তিনি। পরে দীর্ঘ শুনানি শেষে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়। এসময় তিনি এজালাস থেকে বের হয়ে আবারও গাড়ি পর্যন্ত হাসিমুখে পুলিশের প্রিজন ভ্যানে উঠেন। বলছিলাম সম্প্রতি ঢাকায় গ্রেফতার হওয়া সিলেটের বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবের কথা।
জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আবুল কাশেম পল্লবকে গ্রেফতার করে ডিএমপির ভাটারা থানার পুলিশ। ওই সময় তিনি এভারকেয়ার হাসপাতালে একজন রোগীকে দেখতে গিয়েছিলেন বলে জানা গেছে। গ্রেফতারের পর রাতেই তাকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে আবুল কাশেম পল্লবকে সিলেট আদালতে হাজির করা হয়। এসময় আদালত চত্বরে তাকে ঘিরে ছিল পুলিশের ব্যাপক নিরাপত্তা। প্রিজন ভ্যান থেকে নামার পর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাকে এজলাসে নেওয়া হয়। পুরো সময়টিতেই তাকে হাসিমুখে দেখা যায়। আদালতে দীর্ঘ শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে এজলাস থেকে বের হয়ে পুলিশের নিরাপত্তায় আবারও গাড়ির কাছে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেও হাসিমুখেই প্রিজন ভ্যানে ওঠেন আবুল কাশেম পল্লব।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ঢাকায় গ্রেফতার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার রাত ১১টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির ভাটারা থানার পুলিশ। এভারকেয়ার হাসপাতালে রোগী দেখতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তাকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়।
প্রসঙ্গত, আবুল কাশেম পল্লব কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিয়ানীবাজার উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরো অন্তত ১৬টি মামলা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।