সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আ ট ক

sylhetcrimereport
প্রকাশিত September 29, 2026
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আ ট ক

সিকারি ডেস্ক:: সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর)  রাত পৌণে ৯টার দিকে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জমির উদ্দিন (৪৭), মহসিন মিয়া (৩০), ইমেদ মিয়া (২৭), মো. কামাল (২২), রুমা বেগম (২৫) ও সিমা বেগম (২০)।

পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌণে ৯টার দিকে মহানগরীর কাজলশাহ এলাকার বাধন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।