
সিকারি ডেস্ক: নবগঠিত সিলেট মহানগর যুবদলের কমিটিকে অভিনন্দন জানিয়ে নগরীর খাদিমপাড়ায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের খাদিমপাড়া পয়েন্ট থেকে মিছিলটি বের হয়। পরে হিলভিউ টাওয়ারের মোড় প্রদক্ষিণ করে আবার ৩৪ নম্বর ওয়ার্ড এলাকায় এসে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নবগঠিত কমিটির সভাপতি মির্জা সম্রাটসহ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।
সমাবেশে ৩৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা এম এ কাদির বলেন, নতুন কমিটি গঠনে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে তারা মাঠে থাকবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। একই সঙ্গে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের সক্রিয় থাকার কথাও জানান বক্তারা।
আনন্দ মিছিল ও সমাবেশে মহানগর যুবদলের হুসেইন আহমদ, সুয়েব আহমদ চৌধুরী শুভ, হেলাল মিয়া, হোসেন আহমেদ, মুহিবুর রহমান, সেনাজ মিয়া, বুলবুল আহমেদ, মালেক আহমদ, রফিক মিয়া, কামাল আহমেদ, ছালেক মিয়া, ইমরান আহমদ অন্তর, রইছ মিয়া, সাহেদ আহমদ, রমজান মিয়া, মুস্তাফিজুর রহমান, আব্দুল করিম, আলম আহমদ, সোহেল, মিজান, রইস মিয়া, নূরউদ্দিন খান হাসান, আল আমিন, আব্দুল মালেক, সাহান আহমদ, সুমন মিয়া ও রুবেল আহমদসহ ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।