
সিকারি ডেস্ক:: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র’ (আসক)-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এড. সাইফুর রহমান খন্দকার রানাকে সভাপতি ও আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আসকের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান রকিব আল মাহমুদের স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন এড. মো. মামুন আহমদ রিপন ও এড. তাহেদ হোসেন চৌধুরী। সহ-সভাপতি করা হয়েছে এড. ইমরান আহমদ, এড. দিদার আহমদ, এড. মো. শাহেদ ইকবাল সোহাগ, মো. জয়নাল হক, মো. আব্দুল মতিন, মামুনুর রহমান, প্রবাল দেবনাথ ও সুলতান মাহমুদকে।
যুগ্ম সাধারণ সম্পাদক মো. মারজান খান, নাজিম উদ্দিন ও মো. আলিম উল্লাহ। সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ আহমদ, মোকারাবি আহমেদ (আরাবি), মো. ইউসুফ আলী ও মো. ইয়াছিন আলি।
সাংগঠনিক সম্পাদক-১ পারভেজ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক-২ এম. জে. কাওসার। সহ-সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমদ ও সোনারা আক্তার।
দপ্তর সম্পাদক মো. আরিফুল হক ইদ্রিছ এবং সহ-দপ্তর সম্পাদক এড. সৈয়দ মো. আহমদ আলী। প্রচার সম্পাদক আব্দুল আজিজ এবং সহ-প্রচার সম্পাদক আল আমিন। অর্থ সম্পাদক এড. রেদওয়ান আলম আদিব।
আইন বিষয়ক সম্পাদক এড. তাহমিনা আক্তার, এড. শেখ শামছুন্নাহার, এড. মো. ইমাদ উদ্দিন ও জালাল উদ্দিন আহমদ। সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে এড. মো. ইমাদ উদ্দিনের নামও কমিটিতে উল্লেখ রয়েছে।
মানবাধিকার বিষয়ক সম্পাদক হাফেজ মো. আবিদ হোসেন খান এবং সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুর রউফ। শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান। মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা এড. তাহেরা বেগম।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এড. আরিফ রায়হান, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শুয়াইবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ টি এম জাফর, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শাব্বির আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাকিল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরাফাত রহমান চৌধুরী এবং ক্রীড়া সম্পাদক হাসানুল হক।
সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এড. নাজমিন বেগম, নাজিম উদ্দিন, সায়েম আহমদ, মিছবাহ উদ্দিন, ফাহদিন আহমদ, মো. আদনান উদ্দিন ও মো. ফাহিমুল ইসলাম।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সিলেটে আইনের শাসন প্রতিষ্ঠা, নির্যাতিত ও বঞ্চিত মানুষের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং মানবাধিকার সুরক্ষায় কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।
এ সময় তারা সিলেটে মানবাধিকার রক্ষায় বস্তুনিষ্ঠতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।