সিলেটে একদিনের সাঁড়াশি অভিযানে গ্রে ফ তা র ৪৬

sylhetcrimereport
প্রকাশিত October 5, 2026
সিলেটে একদিনের সাঁড়াশি অভিযানে গ্রে ফ তা র ৪৬

সিকারি ডেস্ক:: সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৪ অক্টোবর রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।ও

এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ৪৬ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।ও্র

অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯০টি নেশাজাতীয় টাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট, ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা এবং ৩৮টি ইয়াবা ট্যাবলেট।

এদিকে, নগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৩টি যানবাহন আটক করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।