
সিকারি ডেস্ক:: সিলেট নগরীর লালদিঘীরপাড়স্থ একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করে তৈরি হচ্ছিল সোলার জিনসিন ও ‘ফাইটার’ নামের সিরাপ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ৪টার দিকে পরিচালিত যৌথ অভিযান শেষে এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আরিফ মুর্শেদ মিশু।
প্রশাসন জানায়, অভিযানে জামাল অ্যান্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক দিয়ে বিপুল পরিমাণ সিরাপ তৈরি, বাজারজাত ও বিক্রি করা হচ্ছে। ঘনচিনি ও অনুমোদনহীন টেক্সটাইল কালার ব্যবহারের পাশাপাশি নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্যও মজুত ছিল। প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সনদপত্র দেখাতে পারেনি।এসব অনিয়মের ভিত্তিতে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক শাহ জামালকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১০ বস্তা মালামাল জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।্র
অভিযানে সমন্বয় করেন সিলেট জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।