সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালানের মালামাল আটক

sylhetcrimereport
প্রকাশিত November 11, 2026
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালানের মালামাল আটক

সিকারি ডেস্ক::  গোয়াইনঘাট সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।্র

বুধবার  ১১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল  বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা, সার্জিকেল আইটেম, রসুন, গরু, জুস, বিস্কুট, টমেটো, হ্যালোজিং লাইট, পাথরের নেকলেস, কম্বল, গাড়ীর টায়ার টিউব, চকলেট, চিপস, ফল, সুপারি, আলু, নারিকেবল, চায়ের কাপ, চা-পাতা, বিড়ি, কসমেটিকস, হট ক্যারিয়ার, কেডস, সিটি গোল্ডের হার,টেটু মেশিন, জিপিএস ট্র্যাকার আটক করতে সক্ষম হয়।

আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১২ লক্ষ ৭৯ হাজার ০২ শত ৪৫ টাকা। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।