কমলগঞ্জে ধানক্ষেতে মিলল যুবকের গ*লাকা*টা লা*শ

sylhetcrimereport
প্রকাশিত September 9, 2025
কমলগঞ্জে ধানক্ষেতে মিলল যুবকের গ*লাকা*টা লা*শ

সিকারি ডেস্ক::  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের নাম লিটন মিয়া (২৭)। তিনি পশ্চিম নন্দগ্রামের সত্তার মিয়ার ছেলে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয়রা মসজিদের পাশে লিটনের গলাকাটা লাশ দেখতে পান। পরে শমশেরনগর ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে।

লিটনের বাবা সত্তার মিয়া অভিযোগ করেন, পূর্ববিরোধের জের ধরে শামীমসহ প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তার ছেলেকে গলাকেটে হত্যা করেছে।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ঘটনাটি শুনে সরেজমিনে এসে দেখেছি। লাশ উদ্ধার করা হচ্ছে। হত্যার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করি প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের পরিবার থানায় এখনও কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।