ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ

sylhetcrimereport
প্রকাশিত March 16, 2026
ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ

সিকারি ডেস্ক:: দেশের ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর সারা দেশের উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌরসভার প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার।স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভায় প্রশাসক দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, আজ-কালের মধ্যে উপজেলা পরিষদের প্রশাসক নিয়োগ হতে পারে। আর ঈদের পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ দিতে পারে সরকার।রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।