পর্যটকবাহী বাসে করে ঢাকায় পাচারকালে ভারতীয় কম্বলের চালান জব্দ, আটক ২

sylhetcrimereport
প্রকাশিত October 10, 2026
পর্যটকবাহী বাসে করে ঢাকায় পাচারকালে ভারতীয় কম্বলের চালান জব্দ, আটক ২

সিকারি ডেস্ক:: জৈন্তাপুরে পর্যটকবাহী বাস থেকে ৯৮ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় জৈন্তাপুর থানার সম্মুখে জাফলং থেকে ঢাকাগামী পর্যটকবাহী বাসে (ঢাকা মেট্রো-ব ১২-৫৪৩২) তল্লাশি চালিয়ে ভারতীয় কম্বলের চালান জব্দ করা হয়। এ সময়  ব্যবসায়ীসহ দুইজনকেও আটক করা হয়।

আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার আতিক হাসান লাজু (৩২) ও খুলনা জেলার মো. আলমগীর কবির (৩৩)।

জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) আল আমিন জানিয়েছেন, কম্বলগুলো আমাদানি এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র না থাকা জব্দ করা হয়েছে। এর সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে  চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।