• ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটবাসীর জন্য যে সুখবর দিল এসএমপি

sylhetcrimereport
প্রকাশিত জুন ১৫, ২০২৬
সিলেটবাসীর জন্য যে সুখবর দিল এসএমপি

সিকারি ডেস্ক:: সিলেট মহানগরীতে ‘ট্রাফিক সপ্তাহ-২০২৬’ উপলক্ষে নগরবাসীর জন্য জরিমানায় বিশেষ ছাড় ঘোষণা করেছে পুলিশ। মোটরযান আইনে ট্রাফিক বিভাগের দায়ের করা মামলার জরিমানা পরিশোধে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

জানা গেছে, রবিবার (১৪ জুন) থেকে শুরু হওয়া ‘ট্রাফিক সপ্তাহ-২০২৬’ আগামী ২০ জুন পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে ট্রাফিক পুলিশের দায়ের করা মোটরযান আইনে ট্রাফিক পুলিশের মামলাগুলো নিষ্পত্তি করলে জরিমানার অর্থ পরিশোধে সর্বোচ্চ ২৫ শতাংশ বিশেষ ছাড় পাওয়া যাবে।

পুলিশ জানায়, নগরবাসীর অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাফিক সপ্তাহ শুরুর আগে দায়ের করা মামলাগুলোর ক্ষেত্রেও আগামী ২০ জুনের মধ্যে জরিমানা পরিশোধ করলে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে। নগরবাসীকে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ট্রাফিক মামলা নিষ্পত্তি করে এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে পুলিশ। সেই সাথে ট্রাফিক আইন মেনে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সিলেট গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনাও করা হয়েছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করে এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া মামলা নিষ্পত্তি করলে জরিমানায় সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।’City & Local Guides